আন্তর্জাতিক

রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন। এ সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: বান্দরবানে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

সোমবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে তাকে বহন করা বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে। বিকেলে পুতিনের সঙ্গে অনুষ্ঠানিক বৈঠকের আগে দুই নেতা একত্রে লাঞ্চ করবেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারির ৩ দিন পর মস্কোয় সফরে গেলেন শি জিনপিং। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন চীনা প্রেসিডেন্ট। সেখানে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন। প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট। তিনি ২০১৯ সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সংকট সমাধানে গত মাসে চীন যে ১২ দফা শান্তি প্রস্তাব দিয়েছে, তাতে যুদ্ধ বন্ধের ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই।

চীনা প্রেসিডেন্ট শি'র তিন দিনের এই সফরে (২০-২২ মার্চ) বন্ধুপ্রতীম দেশ ২টির কৌশলগত অংশীদারিত্ব, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো আলোচনায় স্থান পাবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, শির সফরকালে রাশিয়া ও চীনের মধ্যকার বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলাপ করবেন দুই নেতা। আন্তর্জাতিক পরিসরে রাশিয়া ও চীনের সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করার বিষয়েও তারা মতবিনিময় করবেন। দুই নেতা দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ নথিতেও সই করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির উদ্বোধন

গত বছর শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর বিভাজন স্পষ্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমারা ইউক্রেনের পক্ষ নিলেও চীনের অবস্থান ভিন্ন। তারা ‌‘সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা’ জানিয়ে এলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা