ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোর পথে শি জিনপিং

সান নিউজ ডেস্ক : রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

সোমবার (২০ মার্চ) তার মস্কো পৌঁছার কথা বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা বলছে, এ সফরের আগে চীনের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেনের চলমান সংকটকে যৌক্তিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। তবে বিষয়টি যে সহজ উপায়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে না, সেটি স্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন : ভারত সফরে কিশিদা

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকট মীমাংসার জন্য ১২ দফার শান্তি প্রস্তাব দেয় চীন। এ সফরে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও ভার্চুয়ালি কথা বলতে পারেন চীনা প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এরপর এটিই হবে চীনের প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফর। চলমান যুদ্ধে রাশিয়াকে স্পষ্টভাবে সমর্থন না দিলেও পুতিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে যাচ্ছেন জিনপিং।

আরও পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি অনুকূল নয়

শুক্রবার (১৭ মার্চ) ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির পর শি জিনপিং-ই প্রথম বিশ্বনেতা হিসেবে তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তবে এ গ্রেফতারি পরোয়ানাকে পাত্তা দেয়নি রাশিয়া। আইসিসিকে যেহেতু তারা স্বীকৃতি দেয় না, সেহেতু এই পদক্ষেপের কোনো মূল্য নেই রাশিয়ার কাছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা