প্রতীকী ছবি
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিস্থিতি অনুকূল নয়

সান নিউজ ডেস্ক: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এখনও অনুকূলে নয়।

আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ২২

রোববার (১৯ মার্চ) থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত ইউএনএইচসিআরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দপ্তর থেকে প্রচারিত এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।

বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনার বিষয়ে ইউএনএইচসিআর অবগত রয়েছে। তবে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচসিআর আগের অবস্থানেই রয়েছে। কারণ, রাখাইনের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল নয়।

ইউএনএইচসিআর বলছে, প্রতিটি শরণার্থী তাদের পছন্দের ভিত্তিতে তাদের দেশে ফিরে যাওয়ার অধিকার রাখে। তাদেরকে প্রত্যাবাসনে বাধ্য করা উচিত নয়।

আরও পড়ুন: সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আরও বলা হয়েছে, রাখাইন রাজ্যের পরিস্থিতির বিষয়ে রোহিঙ্গাদের নিয়ে আলোচনা তাদের মধ্যে মিয়ানমারে ফিরে যাওয়ার আস্থা তৈরি করবে। কারণ, পরিস্থিতি অনুকূলে এলে অনেক রোহিঙ্গা তাদের দেশে ফিরে যাওয়ার আশা পুনর্ব্যক্ত করেছে।

সংস্থাটি বলছে, তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আশা প্রকাশ করেছেন, রোহিঙ্গাদের প্রথম দলকে শিগগিরই মিয়ানমারে প্রত্যাবাসন করা হবে।

আরও পড়ুন: দেশ ক্যাশলেস সোসাইটির দিকে ধাবিত!

এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বুধবার (১৫ মার্চ) বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হয়েও যেসব রোহিঙ্গা বাদ পড়েছিলেন, এবারে তাদের তথ্য পুনরায় যাচাই-বাছাই করতে প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে ২০১৮ সালে বাংলাদেশ আট লাখ ৮৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছিল। এরপর মিয়ানমারের পক্ষ থেকে ৬৮ হাজার রোহিঙ্গার একটি ফিরতি তালিকা পাঠানো হয়। ওই তালিকা থেকে পরিবারভিত্তিক প্রত্যাবাসনের জন্য প্রাথমিকভাবে ১১৪০ জনকে বাছাই করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা