সারাদেশ

ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স

এম.এ আজিজ রাসেল : কয়েকদিন আগেও কাগজপত্র জমা, ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা এবং বায়োমেট্রিকের জন্য দিনের পর দিন ধর্ণা দিতো হতো বিআরটিএ অফিসে। এতে হয়রানির পাশাপাশি দালাল চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতো সেবাপ্রার্থীরা। কিন্তু বর্তমানে বদলে গেছে সেই চিত্র। এখন ঘরে বসেই মিলবে কাঙ্খিত ড্রাইভিং লাইসেন্স।

আরও পড়ুন: বোয়ালমারীতে প্রবাসী কবি মাহমুদ রেজার মতবিনিময়

মঙ্গলবার (২১ মার্চ) সকালে কক্সবাজার বিআরটিএ অফিসে এই কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নব যুগের সূচিত হলো। পাশাপাশি দালাল চক্রের অপতৎপরতা রোধে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

কক্সবাজার বিআরটিএ এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, "নিজের মোবাইলে একাউন্ট খুলে আবেদন করে ফাইল সাবমিট করা যাবে। পরে একদিনেই অফিসে এসে ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক ও পরীক্ষা দেওয়া যাবে। এরপর পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে একটি ই-ড্রাইভিং লাইসেন্স। যেটি দিয়ে নিমিষেই চালানে যাবে গাড়ি। পরে ডাকযোগে পৌঁছে যাবে লাইসেন্সের প্রিন্ট কপি।"

একদিনেই সহজেই হাতের কাছে সমস্ত সেবা পেয়ে বেশ খুশি সেবাপ্রার্থীরা।

আরও পড়ুন: পাবনায় পিকআপ -অটো সংঘর্ষে নিহত ২

এসময় উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মৌনা, ইনজারুল হক, ট্রাফিক পরিদর্শক রফিকুর রহমান ও বিআরটিএ এর মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়া।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা