ছবি : সংগৃহিত
সারাদেশ

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম অস্ত্রোপচার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১বছর পর চালু হয়েছে অপারেশন থিয়েটার। রোববার (১৯ মার্চ) সেখানে প্রথমবারের মতো অস্ত্রোপচার করা হয়েছে। ছেলে শিশুর মা হয়েছে মিম খাতুন (২২) নামের এক নারী।

আরও পড়ুন : বোরহানউদ্দিনে ঘর পাচ্ছে ১০৬ ভূমিহীন

মিম উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা (চৌরাস্তা) গ্রামের সুজন মিয়ার স্ত্রী। প্রথম সস্তান প্রসবের সময়েও তার অস্ত্রোপচার করতে হয়েছে। নবজাতক ও তার মা উভয়েই এখন সুস্থ আছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ বলেন, গত ১৯ মার্চ দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহর নেতৃত্বে মিমের অস্ত্রোপচার করা হয়। এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অস্ত্রোপচার সফল হয়েছে।

আরও পড়ুন : নোবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এ সময় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহকে সহযোগিতা করেন গাইনি এ্যান্ড অবস ডা. সুরভী সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ, ডা. তারিকুল ইসলাম তারেক, ডা. আরিফুল ইসলাম, ডা. মনিরা, ডা. সুবর্ণা, নার্স জুলেখা, সাবনা ইয়াসমিনসহ চিকিৎসক ও সেবিকারা।

জানা যায়, ১৯৮২ সালে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। পরে হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট ভবনে উন্নীত হয়। বিভিন্ন জটিলতায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেখানে অপারেশন থিয়েটার (ওটি) চালু করা হয়নি।

আরও পড়ুন : ঝালকাঠিতে ৪২৩ টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

অবশেষে সব প্রতিবন্ধকতার অবসান ঘটিয়ে চালু হলো অপারেশন থিয়েটার। আগে কোনো প্রসূতি মায়ের অবস্থার অবনতি হলে বা অস্ত্রোপচারের প্রয়োজন হলে বিভাগীয় শহর রংপুর ও গাইবান্ধা জেলা শহরে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তবে এখন হাতের নাগালে সুবিধা পাবে এলাকাবাসী। নবজাতক শিশুর বাবা সুজন মিয়া বলেন, এ হাসপাতালে প্রথম সিজার হয়েছে। এ জন্য প্রথমে কিছুটা ভয়ে ছিলাম। কিন্তু সুষ্ঠুভাবে সিজার সম্পন্ন হওয়ার পর খুবই আনন্দিত হয়েছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা অনেক বড়প্রাপ্তি।

আরও পড়ুন : বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ বলেন, আল্লাহর রহমতে হাসপাতাল প্রতিষ্ঠার ৪১ বছর পর প্রথম সিজারে আমরা সফল হয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা