সারাদেশ

ব্রহ্মপুত্র নদে বাঁশের বান্ডালের উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন কবলিত এলাকায় ৩০টি বাঁশের বান্ডাল নির্মানের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।

আরও পড়ুন: বাংলাদেশ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে

রবিবার (১৯মার্চ) বিকেলে দূর্গম খেওয়ার চর নৌকা ঘাট এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর আব্দুর রশিদ, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। বান্ডাল নির্মানে নিজ তহবিল থেকে এমপি দিয়েছেন এক লাখ টাকা, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড ২ হাজার জিও ব্যাগের মধ্যে ৫শত ৪শত বাঁশ, ৫০টি চিকন ইউক্যালিপটাস গাছ, লোহার পেরেক, জিআই তার দিয়ে বান্ডাল নির্মানের কাজ শুরু করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন এমপি বলেন, আমি শুরুতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা দিয়েছি। ভাঙন প্রতিরোধে সকল প্রকার চেষ্টা চালিয়ে যাবো। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ২ হাজার জিও ব্যাগের মধ্যে ৫শত ব্যাগ বান্ডালের ভিতরে ফেলার জন্য দেয়া হয়েছে। বাকি জিও ব্যাগ পর্যায়ক্রমে দেয়া হবে। বান্ডাল গুলো নির্মাণ হলে ভাঙন রোধ হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা