সারাদেশ

ইমাদ পরিবহনের কর্তৃপক্ষ বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরের হাইওয়ে পুলিশ, পদ্মাসেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষকে দায়ী করে মামলা করেছে।

আরও পড়ুন: ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ২

রোববার (১৯ মার্চ) রাতে শিবচর থানায় মামলাটি করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আনোয়ার হোসেন জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে বলে উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ নাম না জানা ব্যক্তিদেরর আসামি করেছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন: বজ্রপাতে পাঁচ গরুর মৃত্যু

প্রসঙ্গত, রোববার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাস মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটি। এ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা