ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘর পাচ্ছে আরও ১৩৩০টি পরিবার

সান নিউজ ডেস্ক : বগুড়ায় দশটি উপজেলায় চতুর্থ পর্যায়ে আরও ১৩৩০টি ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেতে যাচ্ছে। ‘মুজিববর্ষ’ উপলক্ষে এ নিয়ে জেলায় মোট ৪৯২৩টি গৃহহীন পরিবারের আশ্রয়স্থল নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

রোববার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, চতুর্থ পর্যায়ে বগুড়ার দশটি উপজেলায় ১৩৩০টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২০১টি, আদমদীঘিতে ৮৪টি, ধুনটে ২৮টি, গাবতলীতে ৭০টি, কাহালুতে ১০টি, সারিয়াকান্দিতে ৪১৭টি, শাজাহানপুরে ৭৭টি, শেরপুরে ১৭১টি, শিবগঞ্জে ১১৫টি এবং সোনাতলায় ১৫৭টি ঘর দেওয়া হবে।

আরও পড়ুন : শরীয়তপুর-২ আসনে জাতীয় পার্টি’র প্রার্থী ব্যাপক আলোচনায় !

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বগুড়ার ১৩৩০টিসহ সারা দেশে মোট ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকউজ্জ্বল কুমার ঘোষ, সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বিএফইউজের নির্বাহী সদস্য আখতাজ্জামান প্রমুখ।

খবর : বাসস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা