প্রতীকী ছবি
সারাদেশ

ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে আটতলা ভবন থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিএনপি অবৈধ ক্ষমতা দখলকারীর তৈরি

রোববার সকালে টঙ্গী পূর্ব থানার এসআই তাপস কুমার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত কামরুন নাহার (৪১), ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ গ্রামের মৃত হাজী আব্দুল গনি মিয়ার মেয়ে।

কামরুন নাহার টঙ্গীর ভরান এলাকায় স্বামী নাজিমুদ্দিনের সঙ্গে বাস করতেন। এ ঘটনায় পুলিশ স্বামী নাজিমুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, টঙ্গীর ভরান এলাকার জাহাঙ্গীর আলমের আটতলা ভবনের চিলেকোঠায় (ছোট কক্ষ) পরিবারের সঙ্গে বাস করতেন কামরুন নাহার। তিনি ছিলেন একজন মানসিক রোগী ছিলেন।

শনিবার দিবাগত রাতে বারান্দা দিয়ে টয়লেটে যাওয়ার সময় ওই ভবনটি থেকে নীচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে মৃত্যুর কারণ জানতে মৃতের স্বামী নাজিমুদ্দিনকে আটক করে থানায় আনা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা