সারাদেশ

আবারও স্কুলের গাছ কেটে নিলেন সভাপতি!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: নিপাহ ভাইরাস: চিকিৎসকদের ৭ নির্দেশনা

স্কুলের বেঞ্চ বানানোর অজুহাতে লক্ষাধিক টাকার ৩টি মেহেগনি গাছ সভাপতি কাটছেন বলে অভিযোগে প্রকাশ। এর আগেও বছর তিনেক আগে ওই সভাপতি একই অজুহাতে গাছ কেটে নিয়ে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে অবস্থিত গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন ২টি মেহেগনি গাছ কেটে নিয়েছেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী। গত ৩ ফেব্রুয়ারি থেকে তিনি লোক দিয়ে দুটি গাছ কেটে নিয়েছেন। অপর একটি মেহেগনি গাছ এখনো কাটছেন গাছ কাটার শ্রমিকেরা।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সভাপতি ব্যক্তিগত প্রয়োজনে গাছগুলো কেটে নিচ্ছেন।

গাছ কাটার সাথে জড়িত আহাদ আলী নামের এক শ্রমিক জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা জামান সিদ্দিকী গাছ কাটার জন্য তাদের ঠিক করেছেন। দৈনিক মজুরি হিসেবে তাদেরকে ঠিক করা হয়েছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মোস্তফা জামান সিদ্দিকী বলেন, আমার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে। সে কারণে রেজুলেশন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বেঞ্চ তৈরির জন্যে বিদ্যালয়ের সীমানার গাছ কেটেছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব আলী বলেন, এ বছর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অনেক বেড়ে গেছে। বিদ্যালয়ের প্রয়োজনে রেজুলেশন করেই গাছগুলো কাটা হচ্ছে। আমার কাছে রেজুলেশন আছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনকে ফোনে না পেয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসানের সাথে কথা হলে তিনি জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গাছ কাটার অনুমতি দেয়ার ক্ষমতা নেই। আমার জানা মতে তিনি অনুমতি দেননি।

সভাপতি কর্তৃক বিদ্যালয়ের গাছ কেটে নেয়া প্রসঙ্গে ইউএনও মোশারেফ হোসাইন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি আগামীকাল ঘটনাস্থলে যাবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা