ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়ির মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে ১২কোটি টাকা ব্যয়ে নির্মিত সৌন্দর্য মন্ডিত মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : মৎস্য চাষে সফল নারী উদ্যোক্তা মদিনা

সোমবার (১৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি জেলা শহরের মডেল মসজিদসহ সারাদেশে অন্তত ৫০টি নান্দনিক সৌন্দর্য মন্ডিত মসজিদের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজীম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজালাল, খাগড়াছড়ি রিজিয়ন ক্যাপ্টেন সালমান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো শানে আলম সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের জনপ্রতিনিধি নেতৃবৃন্দ।

আরও পড়ুন : বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

আর ও জানা যায়, ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় এ মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত বিভাগ।

জেলা শহরের শালবন এলাকায় ৪০ শতাংশ জায়গার ওপর নির্মিত হয়েছে অত্যাধুনিক তিনতলা বিশিষ্ট এই দৃষ্টিনন্দন মডেল মসজিদ। এ মসজিদ নির্মাণে খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ সূত্রে, মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী,পুরুষদের জন্য রয়েছে পৃথক অজু এবং নামাজ আদায়ের বিশেষ সুবিধা।

আরও পড়ুন : সেবার নামে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি দাওয়া, পবিত্র কোরআন হেফজ খানা, শিশুশিক্ষা কার্যক্রম,বিশেষ অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসনসহ, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম, প্রশিক্ষণ ও ইমামদের প্রশিক্ষণের সুব্যবস্থা।

জানা যায়, ইমাম মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থাও রাখা হয়েছে। এ মডেল মসজিদে একসাথে ৯শত মুসল্লি­নামাজ আদায় করতে পারবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা