ছবি : সংগৃহিত
সারাদেশ

সেবার নামে নৈরাজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি : সারাদেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম দুর্নীতি ও চিকিৎসাসেবার নামে নৈরাজ্য বন্ধের দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আরও পড়ুন : নিয়োগ জালিয়াতি মামলায় চেয়ারম্যান জেলহাজতে

বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিসিএমটিএ) নামে এক সংগঠনের আয়োজনে গত রবিবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুল ইসলাম মন্ডল, বিসিএমটিএ এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী রিংকু, খলিলুর রহমান, আব্দুস সামাদ মন্ডল মধু, গোলাম মোস্তফা রঞ্জু ও ফিরোজ মিয়া প্রমুখ।

আরও পড়ুন : কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

এসময় বক্তাগণ বলেন, দেশের অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের ছত্রছায়ায় স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। অনেক চিকিৎসক সিন্ডিকেট করে দালালের মাধ্যমে সাধারণ রোগীদের হয়রানি করাসহ নির্বিকারে কমিশন ও টেস্টের নামে বাণিজ্য করছে।

এছাড়াও সার্টিফিকেটবিহীন অদক্ষ টেকনিশিয়ান দিয়ে রোগ নির্ণয় করে সাধারণ রোগিদের সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে। রোগিদের স্বজনের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করাসহ তাদের নানাভাবে হয়রানি করছে যত্রতত্রভাবে গজিয়ে উঠা চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলো।

বক্তারা বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি বন্ধের পাশাপাশি স্বাস্থ্যসেবার সমস্যাগুলোর সুষ্ঠু সমাধানে সংশ্লিদের প্রতি দাবি জানান।

আরও পড়ুন : নেতাকে মারধর, বাড়িতে ঢুকে গুলি-ভাংচুর

বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিসিএমটিএ) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক গোলাম রব্বানী রিংকু বলেন, সারাদেশের স্বাস্থ্যসেবায় চরম অনিয়ম ও দুর্নীতি চলছে।

তেমনি গাইবান্ধা জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে অসংখ্য ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। অথচ এসব প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে প্রতিদিনই শতশত মানুষ সেবা বঞ্চিতসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিকিৎসা সেবায় নৈরাজ্য বন্ধের দাবিসহ জনসচেতনতার লক্ষ্যে সারাদেশে কাজ করছে বিসিএমটিএ সংগঠনটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা