সারাদেশ

গলাচিপায় স্বপ্নার লাশ উদ্ধার, গ্রেফতার ১

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপার চরকাজলের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর ১৩ বছরের স্বপ্না নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।তাঁকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে। এ ঘটনায় রেজাউল(৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে আলু নিয়ে বিপাকে কৃষকরা

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়,রোববার সকালে শিশু স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দার (৪0) এর ক্ষেতে যায়। সে সময় তার সাথে তাঁর এক দাদী ছিলো। শাক তোলা শেষ করে দাদী বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিলো। পরে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষন শেষে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে। তার দেখানো স্থান থেকে গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার জানান, কলই খেতে জোর পূর্বক ধর্ষণ করে হত্যা পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে আটক করেছে। সে স্বীকারোক্তি মুলক জবানবন্দী দিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা