সারাদেশ

মদপানে চারজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদপানে আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

সোমবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।

এর আগে গতকাল রোববার রাতে মদ পানের পর উপজেলার একরামপুর গ্রামের বাসিন্দা শাজাহান মিয়া (৫২) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়। মদ পানের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জহির রায়হানের মৃত্যু হয়।

আর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন গিয়াস ও ডাক্তার গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

আরও পড়ুন: গির্জায় ভয়াবহ হামলা, নিহত ১০

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মদের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন কুলিয়ারচর পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব। এছাড়াও ৮ থেকে ১০জন অসুস্থ রয়েছেন।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা