সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গির্জায় ভয়াবহ হামলা, নিহত ১০

সান নিউজ ডেস্ক : কঙ্গোতে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রোববার দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি পেন্টেকোস্টাল গির্জায় এই হামলার ঘটনা ঘটে।

সোমবার (১৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মানুষ রোববারের উপসনায় অংশ নিতে গির্জায়টিতে উপস্থিত ছিলেন । ঐ সময় বোমা হামলায় ১০ জন প্রাণ হারান। এছাড়া আরও ৩৯ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গির্জায় বোমা হামলার পেছনে অ্যালায়িড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) নামে একটি বিদ্রোহী গোষ্ঠী জড়িত বলে জানিয়েছে কঙ্গোর সামরিক বাহিনী। এডিএফ হলো পূর্ব কঙ্গোর সবচেয়ে কুখ্যাত বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

‘এই হামলা এডিএফ সন্ত্রাসীরা চালিয়েছে’। ‘ঘৃণ্য এই সন্ত্রাসী কর্মকাণ্ডে’ হতাহতদের শোকাহত পরিবারের প্রতি ‘গভীর সমবেদনাও’ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে কঙ্গোলিজ সরকার।

এছাড়া ডিআর কঙ্গোতে জাতিসংঘের মিশন কাসিন্দিতে ‘কাপুরুষোচিত এবং ঘৃণ্য হামলার’ নিন্দা জানিয়েছে। হামলার ঘটনাটি নিয়ে তাদের মন্তব্যে কঙ্গোর সামরিক মুখপাত্র অ্যান্টনি মুয়ালুশাইয়ের কথাই প্রতিধ্বনিত হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্থনি মুয়ালুশে জানিয়েছেন, উগান্ডা সীমান্তের কাসিন্দি শহরের একটি গির্জায় রোববারের পরিষেবা চলাকালীন সময়ে হামলাটি হয়েছে।

আরও পড়ুন: দিল্লিতে জেঁকে বসছে তীব্র শীত

সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এডিএফ গোষ্ঠীটি স্থানীয় ইসলামিক স্টেটের (আইএসআইএস) অন্যতম বন্ধু সংগঠন।

যদিও এডিএফ -এর পক্ষ থেকে এ হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি। তবে ১৯৯০ এর শেষদিকে গঠিত সংগঠনটি একাধিক সন্ত্রাসী হামলার সাথে সরাসরি জড়িত বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ছেলের লাশ গ্রহণ করেননি পিতা!

কাসিন্দির বাসিন্দা অ্যালাইন কিটসা জানান, হামলার পরপরই শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা