সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলা‌চিপা উপ‌জেলার গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা আকনবাড়ির সামনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ত‌রিকুল ইসলাম না‌মের ১ ছাত্রদল নেতার মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় এ ঘটনা ঘ‌টে।‌

আরও পড়ুন: বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিহত ছাত্রদল নেতা, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের ছেলে। তিনি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদল নির্বাহী কমিটির সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার সকা‌লে নিজ বাড়ি থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে ব্যক্তিগত কাজে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন তিনি। এরপর গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মো‌ড়ের আকনবাড়ির সামনে পৌঁছালে একটি রড বোঝাই ট্রাক মোটরসাই‌কেল‌কে চাপা দেয়। এর পরে তাকে উদ্ধার করে গলাচিপা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। এই ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ঘাতক ট্রাকটিকে আগুন লা‌গি‌য়ে পুড়িয়ে দেয়।

আরও পড়ুন: ফোমের গুদামে আগুন

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, নিহত ত‌রিকু‌লের পরিবা‌রের পক্ষ থে‌কে কোনো অ‌ভি‌যোগ না‌ থাকায় তার লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এছাড়া, ঘাতক ট্রাক চালক ইমরান মিয়ার (৩০) নামে মামলার প্রস্তু‌তি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা