সারাদেশ

কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কন্যাকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ধর্মের সম্মানটা যেন আরও উন্নত হয়

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল দুপুরের দিকে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই বাবার নাম আবুল কাশেম (৪৮)। সে চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে। ধর্ষণের ঘটনায় মেয়ে বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা এবং ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তার পিতা পূর্বের আরো কয়েকবার ধর্ষণের ন্যায় তার মুখ চেপে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী জড়ো হন। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও পড়ুন: গির্জায় ভয়াবহ হামলা, নিহত ১০

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা