সারাদেশ

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আ’লীগ নেত্রীসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মী (১৫) কে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিন সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সে সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

লিখিত অভিযোগসূত্র ও ভিকটিম সূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্তী দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন ভিকটিম। কিছুদিন পর ২নং অভিযুক্ত বিবাদী অপরিচিত লোকজন আনিয়া আমাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন ও রুমে আটকে রাখা হয়। পরবর্তীতে আমাকে ১নং আসামী দিলরুবার ভাড়া বাসায় সোনাইমুড়ীতে নিয়ে আসে। সেখানেও একই কায়দায় আমাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে আমাকে চেতনানাশক ওষুধ সেবনে যৌন কাজে বাধ্য করা হত। পরবর্তীতে আমি বাধ্য হয়ে পালিয়া আসি। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আমি দুজন মহিলা আওয়ামীলীগ নেত্রীর সহায়তায় নোয়াখালী পুলিশ সুপারের নিকট অভিযোগ করি।

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা সত্য কি মিথ্যা আমি এটা বলব না, তবে মেয়েটি ভালো নয়। আমার বিরুদ্ধে রিপোর্ট করলে আমিও দেখব ও মামলা করবো বলে তিনি এ প্রতিনিধি হুমকি দেন।

সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.ইউনুছ মিয়া বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা