সারাদেশ

রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাজ করছে ইএমসিআরপি

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাজ করছে মাল্টি সেক্টর প্রকল্প (ইএমসিআরপি)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধিনস্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: পৃথিবীর কোনো দেশই দুর্নীতি মুক্ত নয়

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের সাথে কক্সবাজারে "সেবা সুবিধা ও সচেতনতায় ইএমসিআরপি" শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, মায়ানমার হতে বলপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রয়গ্রহণ করেছেন। যা এই দুই উপজেলার সীমিত সম্পদের উপর চাপ সৃষ্টি করেছে। এই মানবিক সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের অনুদান সহায়তায় “জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি-সেক্টর প্রকল্প (ইএমসিআরপি)” হতে বিভিন্ন সেবা সুবিধা সহায়ক অবকাঠামো নির্মাণ করছে। এই প্রকল্পের মাধ্যমে দুটি উপজেলার স্থানীয় অধিবাসী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সেবা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: বিনামূল্যে সার পাবে ২৭ লাখ কৃষক

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে গভীর নলকূপ স্থাপন ও নিরাপদ পানি সরবরাহ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার জন্য প্ল্যান্ট নির্মাণ, সৌরবিদ্যুৎ, বিভিন্ন সেবাকেন্দ্র নির্মাণ, জেটি নির্মাণ, রাবার ড্যাম স্থাপন, ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ। এসব সেবাসমূহের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ খুবই জরুরি।

জনজীবনের সেরা সুবিধা নিশ্চিত ও ফলপ্রসূ করতে অবকাঠামোগুলোর সুষ্ঠু ব্যবহার ও যত্নের বিষয়টিকেও এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তাই জনসচেতনতা বৃদ্ধি করতে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) এই প্রকল্পের কমিউনিকেশন পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়মিত কমিউনিটি ভিত্তিক নানান কার্যক্রম পরিচালিত করছে। যেমন: প্রকল্পের আওতায় গৃহীত সেবাসমূহ অবহিতকরণ সভা ও আলোচনা, বিভিন্ন কর্মশালা, পথ নাটক, মাইকিং, লিফলেট বিতরণ, কমিউনিটি রেডিও অনুষ্ঠান, ভিডিও প্রদর্শন ইত্যাদির মাধ্যমে এসব সেবা সমুহ সম্পের্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন: ভাসমান রোহিঙ্গাদের বাঁচানোর আকুতি

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) প্রতিপদ দেওয়ান, এলজিইডি ইএমসিআরপি (এমপিএসপি) কমিউনিকেশন স্পেশালিষ্ট হাশিম রেজা ও উখিয়ার ফিল্ড ইন্জিনিয়ার শফিকুল কবির। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের (বিসিসিপি) সহকারী পরিচালক (প্রোগ্রাম) আবু হাসিব মোস্তফা জামাল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা