সারাদেশ

বগুড়ায় বিজয় দিবস পালিত

সান নিউজ ডেস্ক: বগুড়া সোনাতলা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই)-এ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সোনাতলা, বগুড়া এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে
ছিলো সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গমন এবং পুষ্পস্তবক অর্পণ, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক
ডকুমেন্টরি প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর ১২.০০ মি. এ আলোচনা সভায় পিটিআই সুপারিনটেনডেন্ট জনাব মোসাম্মৎ নার্গিস আখতার এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন পিটিআই সহকারী সুপারিনটেনডেন্ট জনাব মোঃ মিরাজ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট জনাব মোঃ ইকবাল রাজ্জাক সিদ্দিকী, ইন্সট্রাক্টর (সাধারণ) জনাব আবুল কাশেম, ইন্সট্রাক্টর (সাধারণ) জনাব মঞ্জুরুল মোর্শেদ, ইউআরসি ইন্সট্রাক্টর জনাব মমিনুল ইসলাম এবং অন্যান্য ইন্সট্রাক্টরবৃন্দ।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ তাজুল ইসলাম তার বক্তব্যে মুক্তিযুদ্ধের রোমাঞ্চকর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্মৃতিসমূহ উপস্থাপন করেন। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কীভাবে আমাদের বিজয় অর্জন তথা বাংলাদেশ স্বাধীন হয়েছে তার ধারাবাহিক বর্ণনা দেন। তার আলোচনায় মুক্তিযোদ্ধাদের অবদান, শহীদদের আত্মত্যাগ এবং সর্বস্তরের বাঙালিদের সাহসীকতার পরিচয় ফুটে উঠে। এসময় উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিশুদের সুপ্ত মনে মুক্তিযুদ্ধের চেতনা বপন করে তাদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে পারেন।

মহান বিজয় দিবসের আলোচনা শেষে অতিথিবৃন্দ রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা