সারাদেশ

পাবনায় সর্ববৃহৎ বিজয় র‌্যালি

রাকিব হাসনাত, পাবনা : বিনম্র শ্রদ্ধা, ভালবাসা, আর নানা আয়োজনে পাবনা জেলাসহ উত্তরবঙ্গের সুনামধন্য শিক্ষা পরিবার পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের উদ্যোগে ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সকালে সদর হাসপাতাল রোডস্থ শালগাড়িয়া আইডিয়াল শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাস থেকে সহস্রাধিক শিক্ষার্থী জাতীয় পতাকা ও প্লেকার্ড নিয়ে বিজয় র‌্যালি শুরু করেন। পুরো শহর পদক্ষিণ করে দুর্জয় পাবনার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

র‌্যালিতে অংশ গ্রহণ করে পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের অঙ্গ প্রতিষ্ঠান, পাবনা আইডিয়াল নার্সিং কলেজ, ঈশ্বরদী আইডিয়াল নার্সিং ইনষ্টিটিটিউট, আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটি, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, পাবনা আইডিয়াল হাসপাতাল, পাবনা আইডিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

র‌্যালি শেষে আইডিয়াল নার্সিং কলেজের নিজস্ব ক্যাম্পাসে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়। যে সমস্ত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি তাদের কথা আজীবন জাতি শ্রদ্ধার সঙ্গে স্বরণ করবে।

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল পেতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাবনা আইডিয়াল শিক্ষা পরিবার দেশের শিক্ষাঙ্গনে দারুণ ভূমিকা রাখছে। দেশের শতভাগ মানুষকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠার শুরু থেকেই কাজ করে চলেছে। শিক্ষা পরিবারের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আইডিয়াল শিক্ষা পরিবারের চেয়ারম্যান বেলাল হোসেন, আইডিয়াল গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আরিফ, পরিচালক আব্দুল ওয়াদুদ, নার্সিং কলেজের পরিচালক আবু দাউদ, পরিচালক বেলাল হাসান রাজু, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম জহির, আইডিয়াল হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম, পাবনা আইডিয়াল নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা পারভীনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক প্রেসিডেন্ট’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করে তাকে যুক্তরাষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা