সারাদেশ

বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র বিতরণ

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : মহান বিজয় দিবস উপলক্ষে বিজিবি রিজিয়ন সদর দপ্তর কক্সবাজারের উদ্যোগে গরীব অসহায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার সকালে ৩৪ বিজিবির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম উস সাকিব।

তিনি বলেন, "মুক্তিযুদ্ধে এ বাহিনীর ২ জন বীরশ্রেষ্ঠ, ৮ জন বীর উত্তম, ৩২ জন বীর বিক্রম ও ৭৭ জন বীরপ্রতীক খেতাব অর্জন করে বিজিবি স্বাধীনতার ইতিহাসকে করেছে সমৃদ্ধ, গৌরবময় ও মহিমান্বিত। এ বাহিনীর 'স্বাধীনতা পদক' অর্জন মহান মুক্তিযুদ্ধের বিশেষ অবদানেরই অনন্য স্বীকৃতি। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরণী আইন- শৃঙ্খলা ও দেশের মানুষের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কালের বিবর্তনে ও প্রয়োজনে বিজিবি আজ দেশের শৌর্য-বীর্যের প্রতীক।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

তিনি আরও বলেন, "জাতির পিতার সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নে দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধের পাশাপাশি দেশের যেকোন দুর্যোগকালে জনসাধারণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিজিবি সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। জননিরাপত্তা ও জনকল্যাণে এ বাহিনীর অবদান অনস্বীকার্য। এরই ধারাবাহিকতার এবং সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে বিজিবি স্থানীয় দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে এই ধরণের শীত বস্ত্র কম্বল বিতরণের মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যেকোন ক্রান্তিকাল বা ক্রাইসিস মোমেন্টে দুই ও অসহায় মানুষদের প্রতি এ ধরণের জনহিতকর কাজ এবং প্রয়াস ভবিষ্যতেও বজায় থাকবে।"

এসময় ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ বিজিবির উচ্চ-পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা