হাসপাতাল
সারাদেশ

ভুল চিকিৎসায় প্রকৌশলীর মৃত্যুর অভিযোগ

রাকিব হাসনাত, পাবনা: পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নাকের পলিপাসের অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় সিরাজুল ইসলাম (৩০) নামের এক টেক্সটাইল প্রকৌশলীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে পাবনার বীনাবাণী হলের সামনের গোপালপুরের লাহিড়ী পাড়াস্থ ডিজিটাল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত সিরাজুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি হা-মীম গ্রুপের হা-মীম স্পিনিং মিলসের প্রোডাকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২ বছর বয়সী একটি পুত্র সন্তানের জনক তিনি।

আরও পড়ুন: বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

স্বজনরা অভিযোগ করেন, ‘এক সপ্তাহ আগে পাবনা সদর থানা সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডা. মো. হারুন-অর-রশিদের চেম্বারে চিকিৎসা দেন। সেসময় ডা. মো. হারুন-অর-রশিদ তাকে লাহিড়ী পাড়াস্থ ডিজিটাল হাসপাতালে অস্ত্রোপচারের পরামর্শ দেন। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের এই সহকারী অধ্যাপকের পরামর্শে সিরাজুল ইসলাম তিনদিনের ছুটি নিয়ে গত মঙ্গলবার ঢাকা থেকে পাবনায় আসছিলেন। পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ডা. মো. হারুন-অর-রশিদ ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক (এনেসথেসিয়া) ডা. শামসুল হকের তত্ত্বাবধানে ডিজিটাল হাসপাতালে নাকের পলিপাসের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

তাদের অভিযোগ, ‘অস্ত্রোপচারের পর চিকিৎসকরা চলে যাওয়ার পরপরই রোগীর অবস্থা অবনতি হতে থাকে। এসময় বার বার চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকাডাকি করলেও গুরুত্ব দেয়নি। এক পর্যায়ে রাত ৭টার দিকে স্বজনদের আহাজারিতে ডাক্তার ও হাসপাতালের ম্যানেজার এসে দেখেন রোগীর মৃত্যু হয়েছে। অবস্থা বেগতিক দেখে ডা. মো. হারুন-অর-রশিদ, ডা. শামসুল হক এবং হাসপাতালের ম্যানেজারসহ কর্তৃপক্ষ পালিয়ে যান। পরে স্বজনরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে চীনের চুক্তি

এ ব্যাপারে ডা. মো. হারুন-অর-রশিদের সঙ্গে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে এনেসথেসিয়া চিকিৎসক শামসুল হক দাবি করে বলেন, ‘আমি যখন তাকে এনেসথেসিয়া করি তখন সে সুস্থ ছিল। অস্ত্রোপচারের পর তার জ্ঞান ফিরেছিল, সেসময় তার সঙ্গে আমার কথাও হয়েছে। পরে তার মৃত্যু কিভাবে হলো এটা এই মুহুর্তে বলা মুশকিল। তবে আমাদের কোনও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়নি।’

এ বিষয়ে হাসপাতালের ম্যানেজারকে পাওয়া না গেলেও সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম ও ওটিই ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন, ‘কিসের জন্য মারা গেল আমরা সেটা বলতে পারছি না। এখন কেন মারা গেল এটা আল্লাহ ছাড়া তো আর কেউ বলতে পারবে না। তবে তার ফিটনেস রিপোর্ট ভাল ছিল।’

এ ব্যাপারে পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘অভিযোগ দিলে আমরা তদন্ত করে দেখবো। যেহেতু সেখানে রোগী ও হাসপাতাল দুইটি পক্ষ রয়েছে, এখন কেউ যদি লিখিত অভিযোগ না দেয় তাহলে আমাদের কিছু করণীয় নেই।’ ইতোপুর্বে শহরের অনেক হাসপাতালে ভূল চিকিৎসায় রোগী মৃত্যু হলেও স্বাস্থবিভাগ কোন উদ্যোগ নেয়নি এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব ঘটনায়ই আমরা ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন: মাগুরায় ২ র‍্যাব সদস্যসহ নিহত ৩

এ ব্যাপারে পাবনা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সি বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট অথবা স্বজনদের লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। আর এইসব ক্লিনিক-হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা