সারাদেশ

পাবনায় ৫ ইজিবাইক চোর গ্রেফতার

রাকিব হাসনাত, পাবনা: পাবনার আতাইকুলায় ব্যাটারিচালিত ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় চোরাই ৩টি ইজিবাইক। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: বিএনপির দেশ চালানোর সুযোগ নেই

এর আগে সোমবার (৩১ অক্টোবর) রাতে পাবনা ও নাটোরে অভিযান চালিয়ে ইজিবাইক জব্দ ও জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পাবনার ঈশ্বরদী উপজেলার চররুপপুর গ্রামের রিংকু খাঁ (৩০), আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের স্বপন শেখ (৩৭), নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর দাড়িকুশি গ্রামের জহুরুল ইসলাম (৩২), একই উপজেলার খাকসা গ্রামের মিনহাজ আলী (৩০), দাড়িকুশি দূর্গাপুর গ্রামের রানা হোসেন (২৬)।

পুলিশ সুপার বলেন, আতাইকুলা থানার গাঙ্গোহাটি কদমতলী গ্রামের জুয়েল রানা গত ১১ অক্টোবর দুপুরে বনগ্রাম বাজারে বাসস্ট্যান্ডে তার ইজিবাইক রেখে হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষে এসে দেখতে পান সেখানে তার ইজিবাইকটি নেই। কে বা কারা তার ইজিবাইকটি চুরি করে পালিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে নিজের ইজিবাইক না পেয়ে এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল রানা বাদী হয়ে আতাইকুলা থানায় ৩১ অক্টোবর একটি একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

মামলার পর পুলিশ ঘটনাস্থল বনগ্রাম বাজার বাসস্ট্যান্ড এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে অভিযুক্ত রিংকু খাঁ (৩০) কে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চন্ডিপুর দাড়িকুশি নামক স্থানে অভিযুক্ত জহুরুল ইসলামের হেফাজতে থাকা চুরি যাওয়া ইজিবাইকটিসহ আরও চোরাই দুইটি ইজিবাইক জব্দ করা হয়।

এ সময় চুরির ঘটনার সাথে জড়িত জহুরুল, মিনহাজ, রানা ও স্বপনকে গ্রেফতার করা হয়। পরে বাকি দু’টি ইজিবাইকের মালিক থানায় এসে তাদের ইজিবাইক শনাক্ত করেন। জব্দকৃত তিনটি ইজিবাইকের আনুমানিক মুল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন: কারও কাছে মাথা নত করা যাবে না

আতাইকুলা থানা ‍পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ৫ জনকে পাবনা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা