সারাদেশ

ভূমি সেবা পেতে বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ( ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে ভূমি সেবা পেতে বিশেষ ক্যাম্পেইন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। (১ নভেম্বর) মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের মগটুলা ভূমি অফিসে এ ভূমি সেবা ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা.হাফিজা জেসমিন।

আরও পড়ুন: কারও কাছে মাথা নত করা যাবে না

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে যাতে জমির মালিকেরা ভূমি সেবা পেতে পারে ও ভূমি সেবা নিতে গিয়ে যাতে হয়রানির শিকার না হয় এবিষয়ে সচেতন করতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ এ ভূমি সেবা ক্যাম্পেইনে জমির মালিকদের প্রাপ্ত সেবা সমূহের মধ্যে রয়েছে - ফ্রী নামজারীর আবেদন, অনলাইনে ভূমি কর আদায়। নামজারী শুনানী গ্রহণ, মিসমোকদ্দমার শুনানী গ্রহণ,ভূমি বিষয়ক সকল পরামর্শ প্রদান ও শিক্ষার্থীদেরকে ভূমি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বিশেষ ক্লাস।

এসময় ক্যাম্পেইনে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহিতা যেন দ্রুত সেবা পেতে পারেন সে লক্ষ্যে কাজ করছি। একই সাথে সরকারের ডিজিটাল ভূমি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমারা এ ভূমি সেবা ক্যাপেইন চালু করেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নেই ভূমি সেবা ক্যাম্পেইন করা হবে। তিনি আরও জানান, ক্যাম্পেইনে ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে কীভাবে ভূমি সেবা পাওয়া যায় এ বিষয়েও সবাইকে সচেতন করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা