সরকারি নির্দেশনা অমান্য : মাদারীপুরে ১০ দোকানকে জরিমানা
সারাদেশ

সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলাতে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : গোবিন্দগঞ্জ গাইবান্ধার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

উপজেলার নতুন হাট থানা মার্কেট,পুরান থানা মোড়ে,উত্তর ডাসার বাজার,নবগ্রাম বাজার ও শশিকর বাজার এলাকায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সারমীন ইয়াছমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল ডাসার থানা-পুলিশের একটি দল।

আরও পড়ুন : ফুটবলার রেহানা পারভিনের সাথে মতবিনিময় সভা

ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিংমলসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হয়েছে।

তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বর্ণের দোকান,মুদি দোকান,ওয়ার্ক সপ দোকান,কসমেটিকসের দোকান,লেপ তোষকের দোকানসহ কাপড়ের দোকানকে জরিমানা করা হয়।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা গ্রেফতার

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরালো অভিযান পরিচালনা করবে।

উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের ওয়ার্কসপ দোকানের মালিক বলেন,আমাদের ওয়ার্ক সপের দোকান আমাদের বেশির ভাগ কাজ রাতেই নিরিবিলি করতে হয়। তাছাড়া পূর্বে আমাদের বিষয়টি জানানো হয়নি।হঠাৎ ম্যাজিস্ট্রেট এসেই জরিমানা আদায় করলেন।

আরও পড়ুন : জ্ঞানের আলো ছড়াচ্ছে অক্সিজেন

একই বাজারের আরেক দোকানদার সজিব বাড়ৈ বলেন,আমার দোকানে বাতি জ্বলে নাই কিন্তু রাত ৮টার পর আমার দোকান খোলা ছিলো আমি দোকানে ছিলাম তবুও আমাকে জরিমানা করলো। আগে থেকে এ বিষয়টি আমরা জানি না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা