সারাদেশ

গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: গাজীপুরে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীকে (১৬) গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জাহিদুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ন্যান্সি পেলোসির বাড়িতে হামলাগ্রেফতার জাহিদুল গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

র‌্যাব-১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকায় তার নানা আজগর গুরুর বাড়ি থেকে শুক্রবার বিকাল ৫টার দিকে জাহিদুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পোশাক শ্রমিক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: জুয়া খেলেই শত কোটি টাকার মালিক!

জিএমপির সদর থানার ওসি জিয়াউল হক জানান, শুক্রবার রাত ১১টায় ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে থানায় নিয়ে আসে র‌্যাব সদস্যরা। শনিবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর দুপুরে ৪-৫ যুবক গাজীপুর মহানগরীর টেকনগপাড়ার রাস্তা থেকে ভিকটিম কিশোরী ও তার ছোটভাইকে তুলে দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকার জঙ্গলে নিয়ে যায়। পরে ভাইকে গাছের সঙ্গে বেঁধে পরিত্যাক্ত টিনশেড বাড়ির ভেতরে নিয়ে কিশোরীকে চার যুবক পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আরও পড়ুন: প্রেমের টানে নোয়াখালীতে মিসরীয় তরুণী

গত শুক্রবার (২১ অক্টোবর) দক্ষিণ সালনার বাতানিয়া টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা শুক্রবার দিবাগত রাতে বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। আটকরা হলেন, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মাড়িয়ালী এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও বারবৈকা এলাকার তোফায়েল আহমেদের ছেলে মনির হোসেন (২৮)।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা