অসহায় পরিবারের ঘর-জমি দখল, ৯৯৯ এ ফোন দিয়ে মুক্তি
সারাদেশ
১৪৪ ধারা ভঙ্গ করার অভিযোগ

ঘর-জমি দখল, ৯৯৯ এ ফোন দিয়ে মুক্তি

শফিক স্বপন, মাদারীপুর : ১৪৪ ধারা ভঙ্গ করে মাদারীপুরের ডাসারে মোঃ শামসুল হক ঢালী নামে এক অসহায় পরিবারের কেচি গেটে তালা মেরে তাদের একটি ঘর ও জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

আরও পড়ুন : কার্ডিয়াক অ্যারেস্ট সচেতনতায় ইসলামী ব্যাংক ও আইপিডিআই

পরে ৯৯৯এ ফোন দিলে থানা পুলিশ সরেজমিনে গিয়ে গেটের তালা ভেঙ্গে জিম্মি দশা থেকে উদ্ধার করেন ওই অসহায় পরিবারকে। এবং উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

এদিকে এ বিষয়টি নিয়ে ওই এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারন জনগন।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : শহীদ মিনারে যুবদলের মঞ্চ

মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার আটিপাড়া গ্রামের অসহায় কৃষক শামসুল হক ঢালীর ২নং আটিপাড়া মৌজার বিআরএস ৬৫৮নং দাগসহ বেশ কয়েকটি দাগে মোট ৫১ শতাংশ পৈত্রিক জমি রয়েছে।

ওই জমির উপরে কৃষক শামসুল হক একটি টিনশেট বিল্ডিং নির্মান করে দীর্ঘদিন যাবত ভোগ দলল করে আসছেন। কিন্তু হঠাৎ করে একই গ্রামের তারাই ঢালী ও ফরহাদ ঢালীসহ বেশ কয়েকজন প্রভাবশালী মিলে ওই জমি ও ঘর দখলে নেয়ার চেষ্টা চালায়। এবং তাদেরকে একাধিকবার বাধা প্রদান করা হলেও প্রভাবশালীরা কোন কর্নপাত না করে ওই জমি ও ঘর দখলে নেয়ার জন্য একাধীকবার চেষ্টা চালিয়ে যান।

আরও পড়ুন : কুড়িগ্রামে ২৪ ঘন্টায় ২৪ জন আটক!

পরে কোন উপায়ন্ত না পেয়ে অসহায় কৃষক শামসুল হক বাদী হয়ে মাদারীপুর কোর্টে একটি ১৪৪ধারায় মামলা দায়ের করেন। এর সুত্র মতে আদালত কাউকে ওই জমিতে দখলে না যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন।

কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞাকে অমান্য করে তারাই ঢালী ও ফরহাদ ঢালীসহ বেশ কয়েকজন মিলে ওই অসহায় কৃষক শামসুল হকের বসত ঘরের কেচি গেটে বাহির থেকে তালা মেরে জিম্মি করে শামসুল হকের জমির উপরে টিনের বেড়া দিয়ে ওই জমি ও ঘর দললে নিয়ে যায়।

আরও পড়ুন : ব্যাংক কর্মকর্তা হেলিকপ্টারে চড়ে কনের বাড়ী

পরে কৃষক শামসুল হকের পুত্রবধু নিলিমা বেগম ৯৯৯এ ফোন দিয়ে বিষয়টি জানালে ডাসার থানা পুলিশ সরেজমিনে গিয়ে শাসসুল হকের ঘরের কেচি গেটের তালা ভেঙ্গে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেন।

ভুক্তভোগী শামসুল হক কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার বসতঘরের কেচি গেটে তালা মেরে আমার জমি ও ঘর দখল করেছে প্রভাবশালী তারাই ঢালী ও ফরহাদ ঢালীসহ বেশ কয়েকজন।

পরে আমার পুত্রবধু ৯৯৯এ ফোন দিলে থানা পুলিশ এসে তালা ভেঙ্গে আমাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছেন। এখন আমাকে তারা বিভিন্ন প্রকারের হুমকী দিয়ে আসছে। আমি কোন বিচার পাচ্ছিনা।

আরও পড়ুন : নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

অভিযুক্ত ফরহাদ ঢালী বলেন, আমাদের জমি আমরা দখল করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনগণ বলেন, অসহায় পরিবারকে জিম্মি করে তার জমি ও ঘর দখল করাটা আসলে অন্যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: মজিবর রহমান খান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে মিলানোর চেষ্টা করেছি। কিন্তু আমাকে কেউ মানেনা।

এ ব্যাপারে ডাসার থানার এস.আই (সেকেন্ড অফিসার) অখিল চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে ওই পরিবারকে ঘরের তালা ভেঙ্গে মুক্ত করা হয়েছে। এবং উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় বজায় রাখার জন্য নোটিশও জারি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা