শহীদ মিনারের বেদিতে যুবদলের মঞ্চ  
সারাদেশ
বেদিতে জুতা পায়ে দাঁড়িয়ে বক্তব্য

শহীদ মিনারে যুবদলের মঞ্চ  

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঞ্চে অতিথি-নেতাকর্মীরা সবাই জুতা পায়েও ওঠেন। যা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

আরও পড়ুন : কুড়িগ্রামে ২৪ ঘন্টায় ২৪ জন আটক!

শুক্রবার (২৮ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকীর এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে মঞ্চ তৈরি করে অনুষ্ঠান হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানানো হয়েছে। সেখানে ফুল দিয়ে টেবিল সাজানো হয়েছে। দুপুর ৩টার দিকে অনুষ্ঠানের অতিথিরা একে একে সবাই জুতা পায়ে মঞ্চে উঠে চেয়ারে বসেন।

আরও পড়ুন : ব্যাংক কর্মকর্তা হেলিকপ্টারে চড়ে কনের বাড়ী

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, সাহাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হামিদুল ইসলাম হামিদুল মেম্বার, সদস্য সচিব রমজান আলী, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাসান আলী বিশ্বাসসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল থানার বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন : নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

সাহাপুর ইউনিয়ন বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগামীতে আমরা আর শহীদ মিনারের বেদিতে মঞ্চ করব না। এটা আমাদের ভুল হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা যুবদলের এক নেতা বলেন, ‘শহীদ মিনারের বেদিতে মঞ্চ বানানো হলেও সেখানে কার্পেট বিছানো ছিল। এ কারণে শহীদ মিনারের অসম্মান হয়নি।’

আরও পড়ুন : গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি বলেন, ‘আমরা শহীদ মিনারের পাদদেশে পর্দা দিয়ে ঢেকেই সেখানে মঞ্চ বানিয়ে অনুষ্ঠান করেছি, যাতে শহীদ মিনারের অশ্রদ্ধা না হয়।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা