আন্তর্জাতিক

ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে হামলা হয়েছে। এতে তার স্বামী পল পেলোসি (৮২) গুরুতর আহত হয়েছেন। তবে হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন।

আরও পড়ুন: আ’লীগের ওপরে মানুষের আস্থা আছে

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। এই হামলার আহত হয়েছেন অশীতিপর পল। তবে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিবৃতিতে পেলোসি বলেছেন, এক হামলাকারী তাদের স্যান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালায়। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। তার উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: জুয়া খেলেই শত কোটি টাকার মালিক!

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।

প্রসঙ্গত, ১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি এবং পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে। এ বছরের মে মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পল একটি জিপকে ধাক্কা দেন। ওই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন। পল নিজে তার অপরাধের কথা স্বীকারও করে নিয়েছিলেন। এরপর ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতেই তার পাঁচদিনের জেল হয়। যদিও জেলে তাকে মাত্র এক রাতই রাখা হয়েছিল। ওই ঘটনার পর এবার বাড়িতে তার ওপর হামলা হল।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা