প্রতীকী ছবি
আন্তর্জাতিক

পরমাণু হামলার প্রয়োজন নেই

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে পারমাণবিক হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিছুদিন আগেই নিজেদের আণবিক অস্ত্রের মহড়া করেছে রুশ সেনারা। আর সেই পারমাণবিক অস্ত্রের মহড়া চলছিল পুতিনের তদারকিতে। সব মিলিয়ে বিশেষজ্ঞদের অনেকেই ধারণা করেছিলেন এবার ইউক্রেনে পরামাণু হামলা চালাবে রাশিয়া। কিন্তু আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ৩১

বৃহস্পতিবার একটি আলোচনাসভায় পুতিনকে জিজ্ঞাসা করা হয়, ইউক্রেনে কী পারমাণবিক বোমা ফেলবে রাশিয়া? উত্তরে পুতিন জানিয়েছেন, আমার মনে হয় না তার দরকার আছে। রাজনৈতিক বা সামরিক, কোনো দিক থেকেই ইউক্রেনে পরমাণু হামলা চালানোর প্রয়োজন নেই।

রুশ প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো আসলে রাশিয়ার সম্পর্কে বদনাম ছড়াতে চাইছে। সেই জন্যই আন্তর্জাতিক মহলে এই গুজব ছড়িয়ে পড়ছে যে, ইউক্রেনে পরমাণু হামলা চালাতে চলেছে রাশিয়া।

আরও পড়ুন: ২৪ ডিসেম্বর আ’লীগের জাতীয় সম্মেলন

পুতিন আরও বলেন, ভয়ংকর নোংরা একটা খেলা খেলছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের নিজেদের মতামত অন্যদের ওপরে চাপিয়ে দিতে চাইছে। গোটা দুনিয়ার ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে আমেরিকা।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পুতিনের যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা না থাকে, তাহলে এই প্রসঙ্গে বারবার এত কথা বলেন কেন? রাশিয়ার পারমাণবিক শক্তি নিয়ে এতবার আলোচনা করেন কেন? যেভাবে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ে বারবার কথা বলেছেন, তা অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

এর আগেও বাইডেন বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহার করলে বিরাট বড় ভুল করবে রাশিয়া। তার যথাযথ পরিনতিও ভোগ করতে হবে পুতিনকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা