চরমপন্থি দলের নেতাকে গুলি করে হত্যা
সারাদেশ

চরমপন্থি দলের নেতাকে গুলি করে হত্যা

রাকিব হাসনাত, পাবনা: পাবনা আটঘরিয়া উপজেলায় আবু মূসা খা (৩৫) নামের চরমপন্থি দলের এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া অলির মোড়ে এঘটনা ঘটে।

নিহত আবু মূসা খা (৩৫) চাচকিয়া গ্রামের দিয়ারপাড়ার অলিউল্লাহ খার ছেলে। সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা সর্বহারা পার্টির নেতা ছিলেন। ২০১৯ সালে পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

আরও পড়ুন: শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রত্যক্ষদর্শীরা জানান, চাচকিয়া অলির মোড়ে নাজিবুল ইসলামের চায়ের দোকানে কেরাম খেলা দেখছিলেন মূসা। মাগরিবের আজানের কয়েক মিনিট আগে সিএনজিচালিত অটোরিকশা করে ৪-৫ জন দুর্বৃত্ত এসেই গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সে মারা যান।

একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার বলেন, সে চরমপন্থী দলের সদস্য ছিল। ২০১৯ সালের সে সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল। এরপরে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল। তারপরও সে যেহেতু চরমপন্থী দলের সঙ্গে আগে কার্যক্রম চলাতো এজন্য তার হয়তো শত্রুর অভাব ছিল না।

আরও পড়ুন: বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করল সেটি এখনো জানা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা