সারাদেশ

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের বিদায় সংবর্ধনা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ডা. জাহাঙ্গীরের চেম্বারে অভিযান

বুধবার (২৬ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খানের সভাপতিত্বে ডা. সায়মা সাদিকার সঞ্চালনায় বিদায়ী অতিথিদের মধ্য হতে বক্তব্য রাখেন, ডা. হাসিবুল হাসান সনেট, ডা. ফয়সাল আহমেদ, ডা. তারেকুজ্জামান সোহাগ, ডা. হুমায়রা ফারদিদ, ডা. লিমাত জাহান, ডা. সুরমি, ডা. সুমিত কুমার বসাক।

এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসাল্ট্যান্ট (গাইনী) ডা. শারমিন আক্তার, (এনেস্থিসিয়া) ডা. আফরোজা শাহীন, ডা. সুমি, ডা. সায়মা, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দোলন, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান, নার্সিং সুপারভাইজার শিপ্রা প্রমুখ।

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

বক্তারা ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের বর্ণনা তুলে ধরেন। হাসপাতালে সেবার মান কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে কর্মকর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে বলে আশ্বাস দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা