সারাদেশ

ইয়াবাসহ সাবেক ক্রিকেটার আটক

এম.এ আজিজ রাসেল: ৩৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার সাবেক ক্রিকেটার এরশাদুল হক রাজুকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাছের ঘেরের আড়ালে রোহিঙ্গারদের দিয়ে মিয়ানমার থেকে এনে মাদকের ব্যবসা করত সে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর উত্তরা থেকে এরশাদুল হককে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দাবি এরশাদুল কক্সবাজার ও টেকনাফ এলাকায় মাদকের গডফাদার।

রাজুুকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিএনসির উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএনসির উত্তর অঞ্চলের উপপরিচালক রাশেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছে পাইকারি দরে ইয়াবা কিনতে নৌপথে রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমার ইয়াবা চালান সংগ্রহ করতেন। এর আগেও রাজু অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

জিজ্ঞাসাবাদে এরশাদুল হক রাজু জানান, উখিয়ায় তাদের একাধিক মাছের প্রজেক্ট রয়েছে। এই মাছের প্রজেক্টের আড়ালে সে ইয়াবার ব্যবসা করতো। মাছ পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় ম্যাগনেট ব্যবহার করে এবং আরও বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় ইয়াবার বড় চালান নিয়ে আসতো। এ কাজে তার একাধিক সহযোগী সদস্য রয়েছে এবং সে এ সিন্ডিকেটের মূল হোতা।

তাঁর সাথে জড়িত আরো কয়েকজনেরকে গ্রেফতারের চেষ্টা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর আগেও সে অনেকগুলো বড় চালান ঢাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেট দলে খেলতেন। তিনি জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ছিলেন এবং বর্তমানে কক্সবাজার ক্রিকেটার্স ফোরামের সভাপতি হিসেবে আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা