সারাদেশ

গ্রহণযোগ্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে বলতে চাই, নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সেটা নির্বাচন কমিশন এবং দলগুলোর সম্মতির বিষয়। তবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ক্ষমতাসীনদের বিপর্যয়, ইমরানের বিজয়

সোমবার (১৭ অক্টোবর) বেলা দুইটার দিকে সিলেট নগরের আম্বরখানা দর্শনদেউরী এলাকার আর্কেডিয়া ভবনে যুক্তরাজ্যভিত্তিক ‘ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটি’ নামের একটি প্রতিষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির প্রধান নির্বাহী কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন এবং ভিডিও বার্তায় বক্তব্য দেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ প্যাট্রন ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

আরও পড়ুন: সর্বোচ্চ ৮৫৭ হাসপাতালে ভর্তি

যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ আছে জানিয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে, কিন্তু দক্ষতানির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা