সারাদেশ
জেলা পরিষদ নির্বাচনে

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: জেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০২২ উপলক্ষে দেশের সর্ব উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণে ভোটে বিজয় লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখ।

আরও পড়ুন: ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার কার্যক্রম পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী, বরাদ্দকৃত প্রতীক এবং প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল ঘোষণায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম জেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত করেন মোঃ আব্দুল হান্নান শেখ চশমা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবু-তোয়াবুর রহমান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট। এছাড়াও অপর আরও এক প্রার্থী মোঃ দেলদার রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৯০ ভোট।

আরও পড়ুন: গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

এদিকে, পঞ্চগড় জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আকতারুন নাহার সাকী ফুটবল প্রতীকে পেয়েছেন ১২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। ২ নং ওয়ার্ডে (বোদা, দেবীগঞ্জ) হরিণ প্রতীক নিয়ে ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ জিবুন্নাহার ভোট পেয়েছেন ১১৮ ভোট।

১ নং ওয়ার্ড সদস্য পদে অটোরিকসা প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন মোঃ রুবেল ইসলাম, ২ নং ওয়ার্ড সদস্য পদে মোঃ আলমগীর কবির হাতি প্রতীকে ৬৩ ভোট, ৩ নং সদস্য পদে তালা প্রতীকে কমলেশ চন্দ্র ঘোষ ৫০ ভোট, ৫ নং সদস্য পদে টিউবওয়েল প্রতীকে মোঃ আক্তার হোসেন নিউটন ৭০ ভোট এবং ৪ নং সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা