ধাক্কা দিয়েই ডুবে গেল বাল্কহেড
সারাদেশ
বঙ্গবন্ধু সেতু

ধাক্কা দিয়েই ডুবে গেল বাল্কহেড

সান নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগিয়ে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এসময় পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এর কিছুক্ষণ পর সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা দিয়ে সেখানেই আটকে আছে আরেকটি বাল্কহেড।

আরও পড়ুন : বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ডুবে যাওয়া বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে নারায়ণগঞ্জ ও আটকে থাকা বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের উদ্দেশে রওয়ানা হয়েছিল।

সংবাদ মাধ্যমকে ডুবে যাওয়া বাল্কহেডের শ্রমিক আক্তার হোসেন বলেন, দুপুরে আমরা সিরাজগঞ্জের হাজি সাত্তারের বালুমহাল থেকে বালুভর্তি বাল্কহেডটি নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওয়ানা দিই। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লেগে আমাদের বাল্কহেডটি ডুবে যায়। আমরা ৫ জন সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ী চরে এসে উঠি। সবাই সুস্থ আছি।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী ফারুক হোসেন বলেন, নদীর প্রবল স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং সেখানেই ডুবে যায়। তার কিছুক্ষণ পর ৯ নম্বর পিলারের সঙ্গে আরেকটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দিয়ে আটকে যায়।

তিনি বলেন, দুদিন আগে একই স্থানে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তাকে এখনো উদ্ধার করা যায়নি বলে জানতে পেরেছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ-ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমানের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি তিনি।

আরও পড়ুন : ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এ বিষয়ে বলেন, সকালে সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন বঙ্গবন্ধু সেতু পরিদর্শনে এসেছেন। ডুবে যাওয়া বাল্কহেড সম্পর্কে জানি না। তবে একটি বালুবোঝাই বাল্কহেড আটকে আছে বলে জানতে পেরেছি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে আমরা জানতে পারি, সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লেগে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নৌ-পুলিশকে জানিয়েছি।

আরও পড়ুন : প্রকাশ্যে কেউ ধূমপান করে না

পরে কী হয়েছে তা জানি না। তার ঘণ্টাখানেক পরে আমাদের ফোর্স জানায়, ৯ নম্বর পিলারের সঙ্গে বালুবোঝাই আরেকটি বাল্কহেড ধাক্কা দিয়ে আটকে আছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই।

দেখি প্রচণ্ড স্রোতে পিলারের সঙ্গে বাল্কহেডটি আটকে আছে। এতে নদীর স্রোতের পুরো চাপ গিয়ে পিলারে পড়ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল: প্রসিকিউটর তামিম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধ...

গড় আয়ুতে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অগ্রগতির সূচকে একটি বড় সা...

সংকটের মধ্যেই আরও বাড়ল এলপি গ্যাসের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা