জাল সনদের তালিকায় সৈয়দপুরের ৩ শিক্ষক
সারাদেশ

জাল সনদের তালিকায় সৈয়দপুরের ৩ শিক্ষক

আমিরুল হক, স্টাফ রিপোর্টার : পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ) সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদে চাকরি নেওয়া শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার তিন শিক্ষকের নাম দেখা গেছে।

আরও পড়ুন : বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

প্রতিবেদনের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রকাশ হলে উপজেলার ওই তিন জন শিক্ষকের নাম পাওয়া যায়। যাদের দুইজনের একাডেমিক ও একজনের শিক্ষক নিবন্ধন সনদ জাল। ডিআইএ বলছে, এটা তাদের শিক্ষা মন্ত্রণালয়ের শুদ্ধি অভিযান।

জাল সনদধারী শিক্ষকরা হলেন, উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক মোছাঃ মেরিনা মান্নান, সাতপাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মতিন ও মো. আজিজুল ইসলাম।

ডিআইএ প্রকাশিত তথ্য মতে, চলতি বছরের ২৫ মে থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধি অভিযানে ১ হাজার ১৫৬ জন শিক্ষকের শিক্ষাগত ও যোগ্যতার সনদ ভুয়া পেয়েছেন পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ)।

আরও পড়ুন : তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

রাজশাহী ও রংপুর বিভাগের জাল সনদধারী শিক্ষক রয়েছেন ৪৪৩ জন। এই দুই অঞ্চলের দুই পর্বে ১৯৩ জন শিক্ষকের নাম প্রকাশ পেয়েছে।

জাল সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের চাকরিচ্যুতসহ সরকারি কোষাগার থেকে প্রাপ্ত বেতন-ভাতা ফেরতসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।

আরও পড়ুন : ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ (ডিআইএ) প্রদত্ত জাল সনদে শিক্ষকদের চাকরি নেওয়া বিষয়টি শুনেছি।

তবে মাঠ পর্যায় এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। জাল সনদধারীদের ব্যাপারে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়া হবে, শিক্ষা পরিবার তা বাস্তবায়ন করবে

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা