ইয়াবা-নগদ টাকাসহ গ্রেফতার ৪
সারাদেশ

ইয়াবা-নগদ টাকাসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও দাদপুর ইউনিয়নে পৃথকভাবে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৩ শ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

গ্রেফতাররা হচ্ছেন, সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নজরুল ইসলাম (৩৫), মিজান (৩৫), হারুন অর রশিদ (৩৭) ও খলিফারহাট এলাকার সুরুজ মিয়া (৪২)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল পৃথকস্থানে অভিযান চালায়। অভিযানকালে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন থেকে ৩০ পিস ইয়াবাসহ নজরুল, মিজান ও হারুনকে গ্রেফতার করা হয়। পৃথক একটি দল খলিফার হাট বাজারে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার জিম্মায় থাকা অবস্থায় ১২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৩ শত টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় পৃথক মামলা হয়েছে। ওই মামলায় তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বার্তা প্রেরক

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা