ছাত্রদল নেতার ওপর হামলা
সারাদেশ

ছাত্রদল নেতার ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজের (৩২) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজদীবাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শাহনেওয়াজ তার গ্রামের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

আহত শাহনেওয়াজ অভিযোগ করে বলেন, ঈদুল আজাহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। আসার পর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়াভাবে মতবিনিময় করেন। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি সোনাদিয়া ইউনিয়নের হিল্টন সড়কের গ্রামের বাড়ি থেকে বের হয়ে জাহাজমারা বাজারে এলে ছাত্রলীগের ১০-১৫ জনের একদল কর্মী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে ফের বেড়েছে মৃত্যু

শাহনেওয়াজ আরও বলেন, এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে। তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে বাড়িতে চিকিৎসা নেন। হামলায় গুরুতর আহত হলেও নিরাপত্তার কারণে তিনি হাসপাতালে ভর্তি হননি বলে উল্লেখ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ছাত্রলীগের কিছু কর্মী জাহাজমারা এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্রদল নেতার সঙ্গে থাকা কর্মীরা তাদের লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। ছাত্রদল নেতার ওপর কেউ হামলা করেনি।

আরও পড়ুন: গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতার ওপর হামলার কথা তাঁকে ফোনে জানানো হয়েছিল। তিনি তাৎক্ষনিক জাহাজমারা তদন্ত কেন্দ্র থেকে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

কিন্তু ঘটনার বিষয়ে ছাত্রদল নেতার পক্ষ থেকে রাত নয়টা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা