প্রতীকী ছবি
সারাদেশ

দুপুরে বিয়ে, সকালেই আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবক পরিবারের সদস্যদের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। ওই যুবকের বিয়ের দিন ধার্য্য ছিল সোমবার (১৮ জুলাই) । বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার কথা ছিল বেলা একটায়। কিন্তু বেলা সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে গুল খেয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: বিএনপি প্রভুদের তুষ্ট করে ক্ষমতা চায়

উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহিন কাজী (৩২)। তিনি ওই গ্রামের হামিদ কাজীর ছেলে এবং মালয়েশিয়া প্রবাসী।

জানা যায়, সোমবার (১৮ জুলাই) উপজেলার রূপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের বাসিন্দা শাহিন কাজীর সাথে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের এক মেয়ের সাথে বিয়ের দিন ধার্য্য ছিল। দুপুর একটায় বিয়ের সময় নির্ধারিত ছিল। বরযাত্রী যাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সাথে সকালে শাহিনের ঝগড়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে অভিমান করে শাহিন ঘরে থাকা গুল খায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে তাকে সাথে সাথে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: সিইসির বক্তব্য সকালে এক বিকেলে আরেক

লাশ উদ্বারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মামুনুর রশিদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শাহিন কাজীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা