সারাদেশ

মাদ্রাসা গুঁড়িয়ে দিলো প্রতিপক্ষ

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে টুমচর ইবতেদায়ি মাদ্রাসার টিনশেডের ঘরটি গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। সোমবার (১৮ জুলাই) সকালে পুলিশ ও সরেজমিন ঘুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

মাদ্ররাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, উপজেলার আলীনগর এলাকায় ১৯৮৩ সালে টুমচর ইবতেদায়ি মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে মাদ্রাসার কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় সুন্দর পরিবেশে নিয়মিতভাবে ক্লাশ চলে আসছিল। বর্তমানে এ মাদ্রাসায় ১৩০ শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক দায়িত্বে রয়েছেন। কিন্তু ওই মাদ্রাসার জমিসংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার হানিফ রাড়ির সঙ্গে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রোববার সকালে হানিফ রাড়ির নেতৃত্বে মোস্তফা রাড়ি ও কাইউম রাড়িসহ বেশ কয়েকজন মিলে মাদ্রাসার টিনশেডের ঘরটি সম্পূর্ণরূপে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ মাদ্ররাসাটি ভাঙচুরের ফলে বর্তমানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। অন্যদিকে মাদ্রাসাটি ভাঙচুরের ঘটনায় সহকারী শিক্ষক মো. ইউসুফ সরদার বাদী হয়ে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

টুমচর ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, বিনা কারণে হানিফ ও তার লোকজন আমাদের মাদ্রাসাটি ভাঙচুর চালিয়েছে। তার কোনো জমি মাদ্রাসার মধ্যে নেই। আমাদের সব কাগজপত্র আছে। আমরা হানিফের বিচার দাবি জানাই।

আরও পড়ুন: আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন

তবে অভিযুক্ত হানিফ রাড়ির দাবি মাদ্রাসার জমি তার।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা