সারাদেশ

বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৮ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দুপুরে বিয়ে, সকালেই আত্মহত্যা

নিহতরা হলেন- নেত্রকোণার ফতেহপুর গ্রামের আব্দুর রউফের ছেলে মুরাদ (২২), একই এলাকার সুরুজ মিয়ার স্ত্রী দিননারি বেগম (৪০) ও ইমরুল মিয়ার স্ত্রী হেলেনা বেগম (২৫)। নিহত মাইক্রোবাস চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত হেলেনা বেগমের স্বামী ইমরুল মিয়া (৩৫), নেত্রকোণার মদন উপজেলার আব্দুল কাদিরের ছেলে কামরুল (২৬), মৌলভীবাজারের আমজাদ মিয়ার ছেলে মহিউদ্দিন (৩৫), সুরুজ আলীর ছেলে ফাইজুল (৩০), আনোয়ার (২৬) ও আতিকুর (৩৫)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালেহ আহমেদ জানান, সোমবার দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও ৮ জন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে আরও ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা