সুগন্ধা মসজিদে মুসল্লীর উপর হামলা
সারাদেশ

সুগন্ধা মসজিদে মুসল্লীর উপর হামলা

নিজস্ব প্রতিবেদক : সৈকতের সুগন্ধা পয়েন্টস্থ বায়তুল মামুর জামে মসজিদের টাকা আত্মসাতের প্রতিবাদ করায় আবদুর রহমান দানু নামে এক মুসল্লীর ওপর হামলা করা হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের সময় এই হামলা করা হয়।

আরও পড়ুন: এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ

সাধারণ মুসল্লীরা জানিয়েছেন, পরিচালনা কমিটির সাবেক সহ—সভাপতি লাল মিয়াসহ তাঁর সিন্ডিকেট মসজিদের প্রায় ৪০ লক্ষ টাকা আত্মসাত করে। যার প্রতিবাদ করেন মুসল্লী ও স্থানীয় ব্যবসায়ীরা। এর জের ধরে পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মহসিন শেখের নির্দেশে লাল মিয়া ও তার ছেলেরা হত্যার উদ্দেশ্যে প্রতিবাদকারী মুসল্লী আবদুর রহমান দানুর উপর হামলা চালায়।

এতে গুরুতর আহত হয়ে মুসল্লী দানু এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। বর্তমানে তাকে সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত লাল মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার কল করেও সাড়া মেলেনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান আহতের স্বজনরা। কক্সবাজার সদর থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন জানিয়েছেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা