সারাদেশ

মাদারীপুরে যুবককে মন্দিরে আটকে রেখে নির্যাতন!

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছে সন্দেহে চেয়ারম্যানের নেতৃত্বে জয় সরকার নামের এক যুবককে মন্দির ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার শশিকর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার শশিকর গ্রামের দিবু সরকারের ছেলে জয় সরকারের সঙ্গে তিন মাস আগে নেত্রকোনার এক মুসলিম পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হয়। কিন্তু ছেলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে নবগ্রাম ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার, অর্গ সরকারসহ স্থানীয় মাতুব্বররা ছেলেকে দিয়ে স্ত্রী পায়েলকে ৫০,০০০ টাকার বিনিময় তাদের সম্পর্কের ইতি টানে। এক পর্যায় ছেলের পরিবার মনে করে, সাবেক স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক আছে এবং চেয়ারম্যান ও স্থানীয় মাতুব্বরদের এসব জানায়। শশিকর বাজারে ওই চেয়ারম্যান ও বাজারের সাধারণ সম্পাদক অর্গ সরকারসহ কয়েকজন লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করে জয়কে। পরে বাজারের মন্দিরে তালা দিয়ে আটকে রাখে তাকে।

ভুক্তভোগী জয় সরকার বলেন, আমার সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে চেয়ারম্যান ও অর্গ সরকারসহ কয়েকজন মিলে পিটিয়ে মন্দির ঘরে তালা দিয়ে আটকে রাখে।

এ ব্যপারে অর্গ সরকার বলেন, হ্যাঁ, আমি ওরে মারছি ও গাঁজা খায় তাই। ওর মা আমাদের কাছে বলছে, এ জন্য ওর বিচার করছি। নবগ্রামের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমি ওকে থাপুর মারিনি, তবে একটি দাবরি দিয়েছি।

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ বিষয়টি জানি না। আমরা খোঁজ নিয়ে দেখছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা