সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষের জেরে জেরিন আক্তার (২) নামে এক শিশু নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযান চালিয়ে রোববার (১৭ জুলাই) দিবাগত রাত ৪ টার দিকে অভিযুক্ত ৫ জনকে এলাকা থেকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ভোমরাদহ মন্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে সজীব (২২), স্ত্রী সানজিদা আক্তার (৩৫), একই গ্রামের রেজাউল করিমের স্ত্রী রোজিনা বেগম (৫০) ও তার ছেলে ফিরোজ আলী (৩৫) এবং জহির উদ্দিনের ছেলে নয়ন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ জুলাই) বিকালে ফুটবল খেলা নিয়ে প্রতিবেশী আব্দুল মতিন ও জাকিরের পরিবারে বিবাদ সৃষ্টি হয়। পরদিন শনিবার (১৬ জুলাই) সকালে আবার সেই ঘটনার জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ লাগলে শিশু জেরিন আক্তার নিহত হন।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, 'শুক্রবার বিকেলে জাকির হোসেন বাড়ির পাশে আব্দুল মতিনের ছেলে সজীব ফুটবল খেলছিল। এ সময় বলটি জাকিরের মেয়ের গায়ে লাগলে দুই পরিবারের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এই ঘটনায় ওই দিনেই স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। কিন্তু পরদিন শনিবার (১৬ জুলাই) সকালে আবার সজীব ছেলেটি জাকিরের বাড়ির দিকে গেলে তাদের সাথে বিতর্ক সৃষ্টি করে। বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে পড়িয়ে পড়লে জাকিরের স্ত্রীর কোলে থাকা দুই বছরের মেয়েটিকে আঘাত লাগে। পরে আহত মেয়েটিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জাকির হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলার প্রেক্ষিতে ৫জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানো হয়েছে। এছাড়াও নিহতের লাশ ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা