উলিপুরে দুই ফার্মেসিকে জরিমানা
সারাদেশ
বেশি দামে ঔষধ বিক্রি

উলিপুরে দুই ফার্মেসিকে জরিমানা

কামরুজ্জামান স্বাধী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বেশি দামে ঔষধ বিক্রি করায় ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুই ফার্মেসিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : ভারতে পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন চলছে

সোমবার (১৮ জুলাই) দুপুরে উলিপুর শহরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উলিপুর বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় নাপা সিরাপের ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে ঔষধ বিক্রির অপরাধে উলিপুর বাজারের দেশ ফার্মেসির মালিক মোঃ সাইয়েদুল ইসলামকে ৮ হাজার টাকা এবং হাবিব মেডিকেল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমানকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উলিপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

আরও পড়ুন : সাবরিনাসহ ৮ জনের মামলার রায় মঙ্গলবার

ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তা অধিকারের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা