চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ
সারাদেশ

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: চা শ্রমিকদের মজুরি ৩শ টাকা বৃদ্ধি করার দাবীতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা।

আরও পড়ুন: কষ্ট সাময়িক, দুর্দিন চলে যাবে

আজ ( বৃহস্পতিবার) দুপুরে তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া সহ ৫ টি চা বাগানের শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে মহাসড়ক অবরোধ করে।

প্রায় ১ ঘন্টা ব্যাপি তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দু পাশে শত শত গন পরিবহন আটকা পড়ে।

আরও পড়ুন: ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা দিবে রাশিয়া

খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ একদল পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, তেলিয়াপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পান তাতি, সাধারন সম্পাদক লালন , প্রদিপ কৌরি সহ অনেকেই।

আরও পড়ুন: রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন

পরে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম চা শ্রমিকদের দাবি গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিলে চা শ্রমিকরা শান্ত হয় এবং মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা