সারাদেশ

অপহরণ করে অর্থ আদায়, আটক ৩

আমিরুল হক, নীলফামারী: অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩।

বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪ টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাদের সৈয়দপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো শহরের বাস টার্মিনাল নিয়ামতপুর বকসাপাড়ার রবিউল বাস কন্ডাক্টরের ছেলে ফিরোজ (১৯), একই এলাকার জুম্মাপাড়ার ট্রাক হেলপার ওহাদ আলীর ছেলে জীবন (২২) এবং ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল (১৮)।

এ সময় অপহৃত কিশোর তমালকে (১৫) উদ্ধার করা হয়। সে সৈয়দপুরের পার্শবর্তী দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়েছে এবং আসামীদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে খাদ...

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

রাজবাড়ীতে ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা