সারাদেশ

সড়কে ঝরল সাংবাদিকের প্রাণ

সান নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক সাংবাদিকসহ দুজন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কৈগাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল ও ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএসআই লালন হোসেন।

আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

বুধবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শাকপালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন দুপচাঁচিয়ার তালোড়া এলাকার গোলাম নবী রহমান (৪০)। তিনি দৈনিক কালের খবর পত্রিকার সাংবাদিক ছিলেন। অন্যজন কাহালুর টিটিয়া গ্রামের মর্জিনা বেগম (৪০)।

আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫৮০

এ ব্যাপারে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএসআই লালন হোসেন জানান, দুপুর সোয়া ৩টার দিকে শাকপালা মোড়ে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে গোলাম নবী মারা যান। এর কিছুক্ষণ পর মর্জিনাও মারা যান। বাকি তিনজন চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, দুপুরে সড়ক ও জনপথ বিভাগের কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংর্ঘষ হয়। দুর্ঘটনার পর অটোরিকশা পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা